ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কায় হামলার সাইরেন: মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা বললেন মুফতি তাকি উসমানি এবার আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ গেটের চাবি বাসায় রেখে এলেন কর্মকর্তা, কাঁটাতারের বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে: প্রধানমন্ত্রীর প্রেসসচিব বিলুপ্ত হলো র‍্যাব, যাত্রা শুরু করল এসআরবি বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: মক্কাকে লক্ষ্য করে হামলার নিন্দা শায়খ সুদাইসের রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু

“গতরাত ছিল জুলাই বিদ্রোহের পর সবচেয়ে কঠিন রাত” — মন্তব্য ডা. তাসনিম জারার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ১৮৭৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, “গতরাত ছিল জুলাইয়ের বিদ্রোহের পর সবচেয়ে কঠিন রাত।” শুক্রবার (২৪ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ডা. জারা লেখেন, “রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে। স্বল্পমেয়াদি লাভের আশায় আমরা যেন একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস না করি— যে জাতি একদিন স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল।”

তিনি বলেন, “গত রাত ছিল কঠিন। একটি ভাবনা সারারাত আমাকে ঘুমাতে দেয়নি, সেটাই আজ সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। এটি দোষারোপের সময় নয়— এখন আত্মসমালোচনার সময়।”

পোস্টে আরও বলা হয়, “ইতিহাস আমাদের শেখায়, যারা পরিবর্তনকে ভয় পায়, তারা প্রায়ই বিভাজন ও মেরুকরণ ব্যবহার করে পুরনো শাসনব্যবস্থাকে নতুন মুখোশে ফিরিয়ে আনতে চায়। আমাদের নিশ্চিত করতে হবে, সেটা যেন বাংলাদেশে না ঘটে। আমাদের দলাদলির ঊর্ধ্বে উঠে ঐক্য রক্ষা করতে হবে।”

ডা. তাসনিম জারা দেশের চলমান রাজনৈতিক সংকট ও উত্তেজনার প্রেক্ষাপটে দলগুলোর প্রতি সংযম ও সংলাপের আহ্বান জানিয়ে বলেন, “এই বিপ্লব জনগণের। তাই সেই জনগণের প্রতিই আমাদের দায়বদ্ধতা— সংযম দেখানো, সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মক্কায় হামলার সাইরেন: মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা বললেন মুফতি তাকি উসমানি

“গতরাত ছিল জুলাই বিদ্রোহের পর সবচেয়ে কঠিন রাত” — মন্তব্য ডা. তাসনিম জারার

আপডেট সময় ১০:৪৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫