ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে পুশইনের চেষ্টা ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে

পাক-ভারত সাম্প্রতিক সংঘাতে ভারতের পরাজয় স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী শেহবাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৪৫৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সাম্প্রতিক পাকিস্তান-ভারত সংঘাতে ভারত যে পরাজয়ের মুখ দেখেছে, তা কখনোই ভুলতে পারবে না। তিনি জানান, এই সংঘাত প্রমাণ করেছে যে প্রচলিত যুদ্ধে পাকিস্তানও সমানভাবে সক্ষম। একই সঙ্গে তিনি দাবি করেন, একদিন কাশ্মির পাকিস্তানেরই অংশ হবে।

শুক্রবার প্রকাশিত পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল–এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিজ হাতে এই পদোন্নতির সম্মাননা তুলে দেন। এটি দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক মর্যাদা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট জারদারি বলেন, “আজ আমরা একত্র হয়েছি দেশের বীর সেনা ও সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে, যারা ভারতের উসকানিমূলক আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন। পুরো জাতি তাদের নিয়ে গর্বিত।”

পদোন্নতি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একে “পাকিস্তানের জন্য গর্বময় ও ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে আখ্যায়িত করেন। তিনি ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দিক এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, “আপনারা আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন এমন এক বিজয়ের দিকে, যেখানে এক অহংকারী শত্রু নিজেদের গড়া ফাঁদেই আটকা পড়েছে। আমাদের বাহিনী শুধু সীমান্ত রক্ষা করেনি, বরং শত্রুর ভেতরেই আঘাত হেনেছে এবং দ্রুততার সঙ্গে আগ্রাসন প্রতিহত করেছে।”

এছাড়া, আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে শহীদ সেনাদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণকালে প্রধানমন্ত্রী বলেন, “এই যুদ্ধ ভারতের জন্য এমন এক পরাজয়, যা তারা কখনোই ভুলতে পারবে না।”

তিনি জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সবসময় দেশের মাটি ও জাতির সম্মান রক্ষায় প্রস্তুত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন

পাক-ভারত সাম্প্রতিক সংঘাতে ভারতের পরাজয় স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী শেহবাজ

আপডেট সময় ১২:৪৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫