ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী

পাক-ভারত সাম্প্রতিক সংঘাত: ‘ভারত এই পরাজয় ভুলতে পারবে না’ — শেহবাজ শরিফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

সাম্প্রতিক পাক-ভারত সংঘাতকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, “ভারত এমন এক পরাজয়ের মুখোমুখি হয়েছে, যা তারা কখনোই ভুলতে পারবে না।” তিনি দাবি করেন, এই যুদ্ধ প্রমাণ করেছে প্রচলিত যুদ্ধ সক্ষমতায় পাকিস্তান কোনও দিক থেকেই পিছিয়ে নেই।

শুক্রবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, ইসলামাবাদে এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান আসিম মুনিরকে দেশের সর্বোচ্চ সামরিক পদ ‘ফিল্ড মার্শাল’-এ পদোন্নতি দেওয়া হয়। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ওই অনুষ্ঠানে ব্যাটন হস্তান্তরের মাধ্যমে তাকে এই সম্মানে ভূষিত করেন।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট জারদারি বলেন, “ভারতের উসকানিমূলক আগ্রাসনের বিরুদ্ধে আমাদের বীর সেনারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতার পরিচয় দিয়েছেন। জাতি তাদের নিয়ে গর্বিত।”

পদোন্নতি উপলক্ষে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “আজকের দিনটি পাকিস্তানের জন্য একটি গর্বময় ও ঐতিহাসিক মুহূর্ত।” তিনি ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ অন্যান্য সামরিক নেতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বলেন, “আপনারা সাহসিকতার সঙ্গে এমন এক বিজয়ের নেতৃত্ব দিয়েছেন, যেখানে আত্মতুষ্ট ও অহংকারী শত্রু তাদেরই তৈরি ফাঁদে আটকে পড়েছে।”

অন্যদিকে, আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে শহীদদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তরকালে শেহবাজ বলেন, “পাকিস্তান কখনোই প্রচলিত যুদ্ধে পিছিয়ে নেই—এই সত্যই এখন সামনে এসেছে। ইনশাআল্লাহ, একদিন কাশ্মির পাকিস্তানেরই অংশ হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের ঐক্য, সাহস এবং ঈমানই আমাদের আগামী দিনের অর্থনৈতিক উন্নয়ন ও চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে নেবে।”

এই বিবৃতি পাকিস্তান-ভারত সম্পর্কের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন মাত্র

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও

পাক-ভারত সাম্প্রতিক সংঘাত: ‘ভারত এই পরাজয় ভুলতে পারবে না’ — শেহবাজ শরিফ

আপডেট সময় ০২:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫