ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কায় হামলার সাইরেন: মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা বললেন মুফতি তাকি উসমানি এবার আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ গেটের চাবি বাসায় রেখে এলেন কর্মকর্তা, কাঁটাতারের বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে: প্রধানমন্ত্রীর প্রেসসচিব বিলুপ্ত হলো র‍্যাব, যাত্রা শুরু করল এসআরবি বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: মক্কাকে লক্ষ্য করে হামলার নিন্দা শায়খ সুদাইসের রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু

ইসরায়েলের হামলায় লেবাননে উত্তেজনা, ৩২০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৪৫৭ বার পড়া হয়েছে

গত বছরের নভেম্বরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত লেবাননের সঙ্গে প্রায় ৩২০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ। এসব হামলায় অন্তত ২০০ জন নিহত এবং প্রায় ৪০০ জন আহত হয়েছেন।

সর্বশেষ বৃহস্পতিবার (২২ মে) ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণের নবাতিয়েহ অঞ্চলের তৌল জেলায় একটি স্থানে বিমান হামলা চালায়। হামলার আগেই ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রায়ী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বতন টুইটার) একটি পোস্টে জানিয়ে দেন, ওই এলাকায় থাকা বেসামরিকদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। তার দাবি, ওই স্থানে হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হবে।

লেবাননের সংবাদমাধ্যম হামলার বিষয়টি নিশ্চিত করলেও সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

একই দিনে, ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের পূর্ব বেকা উপত্যকায় হিজবুল্লাহর আরেকটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায়। সেখানে রকেট লঞ্চার ও অন্যান্য সামরিক সরঞ্জাম থাকার কথা জানানো হয়।

এ ছাড়া, রব থালাথিন ও আল-ওয়াজ্জানি এলাকায় ড্রোন হামলায় অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। সীমান্তবর্তী গ্রাম মুহাইবিবেও ইসরায়েলি ড্রোন আক্রমণ চালায়।

উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের দক্ষিণ লেবানন থেকে ২০২৫ সালের ২৬ জানুয়ারির মধ্যে সেনা প্রত্যাহার করার কথা ছিল। তবে তারা সেই সময়সীমা পেরিয়ে ফেব্রুয়ারির ১৮ তারিখ পর্যন্ত সময় বাড়ায় এবং এখনও সীমান্তে অন্তত পাঁচটি সামরিক ঘাঁটিতে বাহিনী মোতায়েন রেখেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মক্কায় হামলার সাইরেন: মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা বললেন মুফতি তাকি উসমানি

ইসরায়েলের হামলায় লেবাননে উত্তেজনা, ৩২০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

আপডেট সময় ০৩:১৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫