ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিলো ভারত বর্তমানে দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে ভারত সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা বিজয় থালাপতির খালের পাড়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি রয়েছে: ত্রাণমন্ত্রী ঈশ্বরের কাছে আরেকটি বিশ্বকাপ চাওয়া অনেক বেশি হয়ে যাবে: মেসি বিশ্বকাপে আগেও ব্রাজিলকে ‘ডুবিয়েছিল’ বিতর্কিত এই রেফারি ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মার্কিন কারাগার থেকে ঐক্যের ডাক মাদুরোর ইরান যুদ্ধের জরুরি ব্যয়ের জন্য ৮৭৬০ কোটি ডলার চাইলেন ট্রাম্প

‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্বাসন অধ্যাদেশ’সহ একাধিক খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ২৯তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা সুমন মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে উত্থাপিত ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে অনুমোদিত হয়েছে।

এছাড়াও বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ‘দ্য প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ (অ্যামেনমেন্ট) ২০২৫’। এটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর কার্যকর হবে।

বাংলাদেশ ও নেদারল্যান্ড সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী বিষয়ক সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন পেয়েছে বৈঠকে।

সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগকে সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই সুপারিশগুলোর বাস্তবায়নযোগ্যতা, সময়সীমা এবং সম্ভাব্য প্রভাব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহকে দফাওয়ারি মতামত উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া সরকারি চাকরি অধ্যাদেশ (সংশোধন) ২০২৫-এর খসড়াও লেজিসলেটিভ বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্বাসন অধ্যাদেশ’সহ একাধিক খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

আপডেট সময় ০৬:৪৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫