ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে বাংলাদেশ কারাগারে ইমরান খানের মৃ’ত্যু’র গুঞ্জন ৬০ লাখ অটোরিকশার চার্জে বছরে খরচ ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ মাত্র ৫.৩ সেকেন্ডে ঘণ্টায় ৮০০ কিমি গতি, ম্যাগলেভে চীনের বিশ্ব রেকর্ড দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা যাদের হাতে উঠছে ছাত্রদলের নতুন নেতৃত্ব বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

আরও তিন ছাত্রদল নেতাকে ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার, প্রত্যেকেই ঢাবির সাবেক শিক্ষার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

সরকারের বিভিন্ন সংস্থায় ৬ষ্ঠ গ্রেডের উপ-পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আরও তিন নেতা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার (২১ মে) জারি করা পৃথক প্রজ্ঞাপনে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। এর ফলে এখন পর্যন্ত ছাত্রদলের মোট ছয়জন নেতাকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়োগ পাওয়া এসব নেতা বিএনপি চেয়ারপারসনের বিশেষ নিরাপত্তা বাহিনী ‘সিএসএফ’-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জাতীয় নির্বাচনের আগে তারা এই দায়িত্বে সক্রিয় ছিলেন বলেও জানা গেছে।

নতুন করে নিয়োগ পাওয়া তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরজন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক পদে রয়েছেন।

এর আগে নিয়োগ পাওয়া তিন নেতা হলেন—ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আবির এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব।

প্রজ্ঞাপন অনুযায়ী, আবদুল্লাহ আল নোমান নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এ, মেহেদী হাসান আবির মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষে এবং রাকিবুল হাসান রাকিব নিয়োগ পেয়েছেন এনজিও বিষয়ক ব্যুরোতে।

নতুন নিয়োগ পাওয়া নেতাদের মধ্যে মো. ইয়াকুব হাসান সানি এনজিও বিষয়ক ব্যুরোতে উপ-পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য এই নিয়োগ কার্যকর থাকবে।

তবে বাকি দুই নেতার পরিচয় ও নিয়োগস্থল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। জানা গেছে, তারা দুজনই বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় ছাত্রদল নেতাদের এ ধরনের ধারাবাহিক নিয়োগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে প্রশাসনে দলীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আরও তিন ছাত্রদল নেতাকে ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার, প্রত্যেকেই ঢাবির সাবেক শিক্ষার্থী

আপডেট সময় ০৫:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬