ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম ৯৬ কার্ডের সুবিধা মিলবে এক ইউনিভার্সাল কার্ডে! সালমান মুক্তাদির ভিকটিম নাকি ভূমিদস্যুর সহযোগী: প্রশ্ন তারেক রহমানের ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ ইউক্রেনকে ক্ষমা চাইতে হবে: দক্ষিণ কোরিয়া চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা হাসনাতের, দানবাক্স উন্মুক্ত আজ এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়: স্বরাষ্ট্রমন্ত্রী রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান

ভয়াবহ পরিণতির অপেক্ষায় ইসরায়েল, আড়াই লাখ নাগরিক সরিয়ে নিচ্ছে ফ্রান্স

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৮৬৫ বার পড়া হয়েছে

এবার ইরান-ইসরায়েল সংঘাত নতুন মোড় নিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘনিয়ে আসায় নিজেদের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে তৎপর হয়েছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েল থেকে ফরাসি নাগরিকদের ফিরিয়ে আনতে তারা একটি সামরিক এ৪০০এম (A400M) বিমান পাঠাচ্ছে। এই বিমানটি চার্টার্ড বেসরকারি ফ্লাইটের অতিরিক্ত হিসেবে কাজ করবে।

সামরিক ফ্লাইটে করে যেসব ফরাসি নাগরিক ইসরায়েল থেকে সরিয়ে নেওয়া হবে, তাদের প্রথমে সাইপ্রাসে নেওয়া হবে। বর্তমানে ইসরায়েলে প্রায় ২ লাখ ৫০ হাজার ফরাসি নাগরিক বসবাস করছেন। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হওয়ায় তাদের সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার।

আল-জাজিরা জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইসরায়েল-ইরান উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালেই ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় শহর ইয়ালাতের দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন তারা ভূপাতিত করেছে।

তীব্র এ উত্তেজনার মধ্যে ইসরায়েলের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বিশ্বজুড়ে। ফ্রান্সের মতো আরও অনেক দেশ ইসরায়েল থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম

ভয়াবহ পরিণতির অপেক্ষায় ইসরায়েল, আড়াই লাখ নাগরিক সরিয়ে নিচ্ছে ফ্রান্স

আপডেট সময় ০২:২৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫