ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার এসপি স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ

মাইলস্টোন শিক্ষার্থীদের উসকানিদাতা রাফি যুবলীগ নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৯১০ বার পড়া হয়েছে

এবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীতে হামলা মামলার আসামি ফেনীর যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফিকে (৩৪) আটক করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোনের সাধারণ শিক্ষার্থীদের উসকানি দিয়ে পুলিশের ওপর হামলার পরিকল্পনার সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশে দেয় ছাত্র-জনতা।

রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামের ভূঞা বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক। জুুলাইযোদ্ধা ও মামলার বাদী জামশেদ আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীতে হামলার ঘটনায় রিয়াদ মাহমুদ রাফি নেতৃত্ব দেন। হামলায় তিনিসহ অনেকে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ১৫২ জনকে আসামি করে চলতি বছরের ২০ জুন ফেনী মডেল থানায় মামলা করেন। ওই মামলায় যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফি ১০৩ নম্বর আসামি।

গণঅভ্যুত্থানের পর এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপন করেন রাফি। সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ওই প্রতিষ্ঠানের ছাত্ররা মঙ্গলবার ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিলেও শান্তিপূর্ণ পরিস্থিতিতে উসকানি দিয়ে রাফি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন। এসময় স্থানীয় ছাত্ররা তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন।

এদিকে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঢাকার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার নামে ফেনী মডেল থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে। ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ফেনী মডেল থানায় করা মামলায় যুবলীগ নেতা রাফিকে ফেনীতে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী

মাইলস্টোন শিক্ষার্থীদের উসকানিদাতা রাফি যুবলীগ নেতা

আপডেট সময় ০৪:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫