ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি বলে বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতির আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই, রয়ে গেছে তার কণ্ঠের স্মৃতি ও কাজ: জামায়াত আমির বিদ্যুতের এত খারাপ অবস্থা ১০-১২ বছরেও দেখি নাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে ইরান, কোন পথে ট্রাম্প রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চলবে না’, মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে: অলি ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, আলোচনায় তিন সম্ভাব্য নাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের বিষয়টি। দায়িত্বশীল একাধিক সূত্রের দাবি, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি শিগগিরই পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে এখনো বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সরকার ও বিএনপির একাধিক সূত্রের ভাষ্য, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় রয়েছেন সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা এক সচিবের নাম। এর আগে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আসে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন। এরপর সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

তবে সম্ভাব্য পদত্যাগ ও নতুন রাষ্ট্রপতি নিয়ে চলা এসব আলোচনা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তাই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, আলোচনায় তিন সম্ভাব্য নাম

আপডেট সময় ০৪:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬