ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি বলে বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতির আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই, রয়ে গেছে তার কণ্ঠের স্মৃতি ও কাজ: জামায়াত আমির বিদ্যুতের এত খারাপ অবস্থা ১০-১২ বছরেও দেখি নাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে ইরান, কোন পথে ট্রাম্প রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চলবে না’, মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে: অলি ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে সিইসিকে জামায়াতের চিঠি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। একই চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে।

জামায়াত জানায়, গত ২২ জুলাই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। নির্বাচন কমিশনের ভাষ্য, কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কার হলেই সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। তবে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির দাবি করেছেন, সংবিধান অনুযায়ী তার এমপি পদ বহাল থাকার সুযোগ নেই।

ফলে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত এখন সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে সিইসিকে জামায়াতের চিঠি

আপডেট সময় ০৬:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬