ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাল থেকে রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি মসজিদ রক্ষায় লড়েছিলেন এক পায়ে, সেই নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে আদালতে যাচ্ছে ভারত ইরান যুদ্ধে যোগ না দেয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের ইউরোপে যাওয়া পথে ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু আমার আসন বাংলাদেশের একটা আলাদা আসন, এখানকার সরকারই আমি: আমির হামজা

আপা আর ফিরবে না, ভারতের তালুকদারিও ফিরবে না, এই হতাশাই আত্মহননের পথে চালিত হন বিভুরঞ্জন: পিনাকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৭৩২ বার পড়া হয়েছে

এবার মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় তার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলোচিত লেখক, গবেষক ও জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

গতকাল শুক্রবার দেওয়া পোস্টে তিনি সাংবাদিক বিভুরঞ্জনের আত্মহত্যার পেছনের কারণ উল্লেখ করেছেন। পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো— “সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার সুইসাইড করেছেন। আমি বিভুদার আত্মার চিরশান্তি কামনা করি। পরিবারের প্রতি শোক জানাই।

আমাদের ছাত্রজীবনের বিভুদা-সিপিবির বিভুদা। তিনি প্রথমে আত্মসমর্পণ করেছিলেন আওয়ামী লীগ ভারতের ন্যারেটিভের কাছে আনন্দচিত্তেই। অবাক হইনি। এটাই হিন্দু সম্প্রদায় থেকে আসা সিপিবি নেতাকর্মীদের স্বাভাবিক নিয়তি। হাসিনা আমলে তিনি মনে করতেন বাংলাদেশে ভারতের এই তালুকদারি অনন্তকাল ধরে চলবে। উনার সেই খোয়াব তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছে বর্ষা বিপ্লবে। বিভুদা এটা বুঝেছিলেন সেই হারানো রাজত্ব আর ফিরবে না। এই হতাশাই তাকে আত্মহননের পথে চালিত করেছে।

তিনি তার শেষ লেখা লিখে সেটা বিডিনিউজকে মেইল করে বাসা থেকে চলে যান। মোবাইলটাও রেখে যান, যেন তাকে ট্রেস করা না যায়। তারপরে মেঘনায় ঝাপ দেন। খোলা চিঠি’ শিরোনামে শেষ লেখায় নিজের ও ছেলের অসুস্থতা, মেডিকেল পাস সরকারি কর্মকর্তা মেয়ের উচ্চতর পরীক্ষায় ‘ফেল করা’, বুয়েটে থেকে পাস করা ছেলের ‘চাকরি না হওয়া’ এবং নিজের আর্থিক দৈন্য নিয়ে হতাশার কথা লিখে গেছেন বিভুদা। বিভুদা যাদের উদ্বাহু সার্ভিস দিয়েছেন তারা কেউ বিভুদার সাহায্যে এগিয়ে আসেননি। আসবেও না। ওরা কোলকাতায় হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন, মৌজ মাস্তি করছেন।

এটা নিয়ে ইন্ডিয়ান গোদি মিডিয়া হাউকাউ শুরু করবে, চিৎকার করে আকাশ বিদীর্ণ করবে, সঙ্খ্যালঘু হিন্দু সাংবাদিককে গুম করে মেরে ফেলেছে ইউনুস সরকার। আশা করি বিভুদার পরিবার এই ক্যাম্পেইনে গলা মেলাবেন না। আমরা এইজন্যই ট্রুথ এন্ড রিকন্সলিয়েশনের কথা বলি। নয়তো এইভাবেই সব বাকশালিই হতাশার সাগরে ডুববেন। আপনাদের নিয়তি এটাই। আপা আর ফিরবে না, ভারতের তালুকদারিও ফিরবে না। কাউকেই ফিরতে দেয়া হবে না। কারণ বিপ্লব এখনো জিন্দা আছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাল থেকে রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী

আপা আর ফিরবে না, ভারতের তালুকদারিও ফিরবে না, এই হতাশাই আত্মহননের পথে চালিত হন বিভুরঞ্জন: পিনাকী

আপডেট সময় ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫