ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে তোপের মুখে এমপি কঙ্গনা স্পিকারের সিদ্ধান্ত পেলেই গাজী নজরুলের আসন নিয়ে পদক্ষেপ নেবে ইসি সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা এবার ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের ভয়ংকর যুদ্ধবিমান মোতায়ন করলো চীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ভারত সীমান্তে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা তুরস্ককে এফ-৩৫ দিতে নেতানিয়াহুর আপত্তি, পাত্তা দিলেন না ট্রাম্প ১ মাসের মধ্যে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত হবেন: শিক্ষা প্রতিমন্ত্রী

বিএনপি ক্ষমতায় এলে মানুষ জীবনের নিরাপত্তা ফিরে পাবে: আলী নেওয়াজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

এবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষ তার জীবনের নিরাপত্তা ফিরে পাবে। দীর্ঘ ১৭ বছরে আমাদের নেতাকর্মীদের উপর অনেক অত্যাচার করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে জেলে পাঠিয়েছে। এমনকি মিথ্যা মামলায় আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকেও তারা জেলে পাঠিয়েছে। আমাদের নেতা তারেক রহমান কে দেশে আসতে দেয়া হয় নি।দীর্ঘদিন তিনি লন্ডনে প্রবাস জীবন কাটিয়েছেন। এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত কারো জীবনে কোনো নিরাপত্তা নাই।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৫টায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা হাই স্কুল মাঠে উজানচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, আমাদের রাজবাড়ীতে বহু নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। আমরা কারো বাড়িতে চুরি ডাকাতি করতে যাই নাই, আমরা কারো বাড়িতে মারামারি করতে যাই নাই, তারপরও আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের জেল খাটিয়েছে। শুধু আমরা রাজনীতি করি বিএনপি করি এজন্য আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশে ১৪শ ছাত্র-জনতাকে নির্মমভাবে পাখির মতো গুলি করে মেরেছে শেখ হাসিনা। দীর্ঘ ১৭ বছর বাংলার জনগণ ভোট দিতে পারেনি। এখন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক। বিএনপি ক্ষমতায় এলে রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এতে নদী শাসনের পাশাপাশি কৃষকের কৃষি সেচ ও বন্যা নিয়ন্ত্রণ সবই সম্ভব হবে। সেই সঙ্গে রাজবাড়ীকে আধুনিক জেলায় রূপান্তরিত করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় এলে মানুষ জীবনের নিরাপত্তা ফিরে পাবে: আলী নেওয়াজ

আপডেট সময় ১১:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫