ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনুশোচনা না করা পর্যন্ত মার্কিন বাহিনীর ওপর হামলা চালাবে ইরান কুয়েত-জর্ডান ও বাহরাইনে মার্কিন অবস্থানে পালটা হামলা ইরানের আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস এসসিওর ছবিতে মোদিকে বাদ, শেহবাজকে কেন্দ্রে রাখল পাকিস্তান ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না: শামীম হায়দার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

এবার জাতীয় পার্টির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জাতীয় পার্টি ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার হবে না। জাতীয় পার্টি ছাড়া যে রাজনৈতিক সংলাপ হচ্ছে, আমরা সেটাকে ভ্রান্ত সংলাপ মনে করি। সেই সংলাপ টেকসই হবে না।

আজ শনিবার (২৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ক্ষমতার বাইরে। আজকে প্রায় ৩৫ বছর জাতীয় পার্টি ক্ষমতার বাইরে। বাংলাদেশে যে বড় দলগুলো আছে, তারা কেউ ৩৫ বছর ক্ষমতার বাইরে ছিল না। আওয়ামী লীগও ছিল না, বিএনপিও ছিল না। আমরা ৩৫ বছর ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও আজকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবর্তিত হচ্ছি। ইনশাআল্লাহ! আমাদের পোড় খাওয়া রাজনীতিবিদ আছে, আমাদের প্রজ্ঞাবান রাজনীতিবিদ আছে, ভোট করা রাজনীতিবিদ আছে। তাদের সবাইকে নিয়ে সামনে আমরা নতুন বাংলাদেশ গড়ব।

তিনি আরও বলেন, যারা জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা দেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু, তারা সমাজের শত্রু, তারা মানুষের শত্রু। তাদের বিরুদ্ধে আমরা করা জবাব দেব। জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মেফতাহ উদ্দীন জসিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুঁইয়া, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অনুশোচনা না করা পর্যন্ত মার্কিন বাহিনীর ওপর হামলা চালাবে ইরান

জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না: শামীম হায়দার

আপডেট সময় ০৩:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫