ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

খা‌লেদা জিয়ার আপস-সংগ্রাম ছাড়া এই গণ-অভ্যুত্থান হতো না: ফরহাদ মজহার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে

এবার ক‌বি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বেগম খালেদা জিয়া আপসহীন নে‌ত্রী। বেগম খা‌লেদা জিয়ার আপস-সংগ্রাম ছাড়া এই গণ-অভ্যুত্থান হতো না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন। আজ শ‌নিবার (২৩ আগস্ট) দুপু‌রে কু‌ড়িগ্রামের উলিপুর উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে ‘জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ বিষয়ক আলোচনাসভায় প্রধান অ‌তিথির ব‌ক্তব্যে এ কথা ব‌লেন তি‌নি।

ফরহাদ মজহার ব‌লেন, ‘বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেনেড হামলার মামলা দেওয়া হয়েছিল। তিনি ফাঁসির আসামি ছিলেন। মিথ্যা মামলা হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।’

তিনি আরো ব‌লেন, ‘দেশে শেখ হাসিনার মতো অত্যাচারী সরকার যেন আর না আসে। রাজনীতিবিদদের কাছে নতি স্বীকার করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ড. মুহাম্মদ ইউনূস।’ সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না ব‌লেও মন্তব‌্য ক‌রে‌ন তিনি। ‘তারা বিদেশ থেকে এসে বাংলাদেশের জনগণের মনের কথা, মনের ব্যথা কী বুঝবে?’ উল্লেখ করে তিনি বলেন, ‘তাই আমাদের সবাইকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে।

সবাইকে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। সেখানে ছোট-বড় সব রাজনৈতিক দলকে রাখতে হবে। আমাদের প্রথম কাজটা হবে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এখানে সবার মতামতকে মূল্য দিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা।’ জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীনের সভাপ‌তি‌ত্বে এবং সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব‌্য দেন, সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

খা‌লেদা জিয়ার আপস-সংগ্রাম ছাড়া এই গণ-অভ্যুত্থান হতো না: ফরহাদ মজহার

আপডেট সময় ০৬:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫