ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’ নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী স্পেনের এক ড্রয়ে উড়ে গেল ১২ কোটি টাকার বাজি মাঠে নামার আগেই আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর পিতা মুক্তিযুদ্ধে শহীদ অথচ জামায়াতের এমপি জন্মেছেন ১৯৮১ সালে ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট ইয়াবা সেবনের অভিযোগে আলোচনায় বিএনপি নেতা সাইদুর রহমান

ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন, জামায়াত আমির তো যায়নি: প্রশ্ন ফজলুরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৬৯ বার পড়া হয়েছে

এবার ‘ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন, জামায়াত আমির তো যায়নি’— এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। আজ মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রতিক্রিয়া জানান তিনি। বিএনপি মহাসচিবসহ রাজনীতিকদের নিউইয়র্ক সফরের প্রতিক্রিয়ায় ফজলুর রহমান বলেন, এটা মানুষ সম্ভবত ভালোভাবে দেখে না।

ফজলুর রহমান বলেন, সারা দেশের গুঞ্জন কিন্তু একসঙ্গে কানে আসে। মানুষ কিন্ত জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না। কারণ ইউনূস একটা সরকার চালান। এক বছর আগে ইউনূসের যে সুনাম ছিল এখন তা নেই। এখন তিনি সবচেয়ে তলানিতে আছেন। এই তলানির যে ময়লাটা, দুর্নামটা নেওয়ারতো আমার কোনো দরকার নাই। বিএনপির মহাসচিব যাবেন কেন? জামায়াতের আমির বা মহাসচিব তো যান নাই।

তিনি বলেন, এরকম একটা ছেলের (এনসিপির সদস্য সচিব আখতার হোসেন) সঙ্গে উনি (বিএনপি মহাসচিব) সেইম প্রোটোকলে যাবেন কেন? যে ছেলেটার পার্টিটার এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই। এনসিপির একটা ছেলের সঙ্গে কেন যাবেন উনি?

ফজলুর আরও বলেন, ‘মানুষ কিন্ত বুঝে যে বিএনপি কী এতই অসহায় হয়ে গেছে? যে না গেলে একদম ক্ষমতা পামু না। যে যাই দেখি স্যারে যদি একটু দয়া করে। এটা মানুষ মনে করে। আমি কী মনে করি এটার কিছু আসে যায় না। আমি বলবো রাজনীতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এটা বড় সাংঘাতিক জিনিস।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে

ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন, জামায়াত আমির তো যায়নি: প্রশ্ন ফজলুরের

আপডেট সময় ০২:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫