ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ভিপি সাদিকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪১৬ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিনেট ভবনের সামনে তিনি এ ঘোষণা দেন।

সাদিক কায়েম বলেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা করেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, গত এক বছর ধরে আমরা বারবার বলছি বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা জুলাইতে গণহত্যা চালিয়েছে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাতন নিপীড়ন করেছে তাদের বিচার করতে হবে।

গত ১৬ বছরে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সব দোসরদের মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে সেসব গণহত্যার বিচার করতে হবে, যোগ করেন তিনি। ডাকসুর নবনির্বাচিত ভিপি আরও বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও ডাকসু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ভিপি সাদিকের

আপডেট সময় ০৫:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫