ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ স্বামীর সঙ্গে ঝগড়ার পর গলায় ফাঁস, প্রাণ গেল নারী ইউপি সদস্যের জমি লিখে না দেওয়ায় প্রতিবন্ধী মা-র সঙ্গে ছেলে ইসলামী আন্দোলনের নেতার অমানবিক আচরণ সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির ধর্মেন্দ্রের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী যিনি গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, বড় সংঘাতের হুঁশিয়ারি ৫০টির বেশি ড্রোন অচল করতে সক্ষম ‘মরফিয়াস এক্স-রোটর’ উন্মোচন লকহিড মার্টিনের ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: সরকারকে বিরোধীদলীয় নেতা ৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ

মিরপুরে ক্রিকেট জীবনের শেষ ম্যাচটি হবে সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত: অবসর প্রসঙ্গে সাকিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

গত ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। জানিয়েছিলেন, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই। আর মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। যদিও সাকিবের সেই ইচ্ছা পূরণ হয়নি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার এবার জানালেন, কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি।

সাকিব আল হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এখনো বাংলাদেশের হয়ে কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।’ সাকিব জানিয়েছেন, তিনি চান দেশের মাটিতে বিশেষ করে মিরপুরে নিজের ক্রিকেটজীবনের শেষ ম্যাচটি খেলতে। তার ভাষায়, ‘হ্যাঁ, শতভাগ। এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটিই হবে আমার আর আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।’

ক্যারিয়ারের শেষদিকে সমর্থকদের মধ্যে একটা কথা বেশ প্রচলিত হয়। তা হলো, সাকিব আল হাসানের প্রতিটি কাজের কেন্দ্রবিন্দুতে নাকি থাকে টাকার হিসাব। এমনকি তার নাম পড়ে যায় ‘শোরুম আল হাসান’। তবে সত্য হলো, সাকিবই ছিলেন বাংলাদেশের প্রথম প্রকৃত বাণিজ্যিক সুপারস্টার। মাঠে দাপট দেখানোর পাশাপাশি মাঠের বাইরেও নিজের সাফল্যকে যেভাবে অর্থে রূপ দিয়েছেন, তা তার আগে আর কেউ পারেননি।

সাকিব বলেন, ‘আমার মনে হয়, এসব আসলে কিছু সাংবাদিক ও অনলাইন সংবাদমাধ্যম বানিয়ে তুলেছে। ফলে মানুষ এমনটা ভাবতে শুরু করেছে। কারণ, বাংলাদেশে আমি যেভাবে কাজ করেছি, সেটা আগে কেউ করেনি। তাদের কাছে বিষয়টা ছিল নতুন, আর সেটা হজম করাও তাদের জন্য কঠিন ছিল। এখন যদি অন্য কেউ একইভাবে (ব্র্যান্ড প্রচার) করে, তাতে মানুষের তেমন প্রতিক্রিয়া হয় না। কিন্তু আমি যেহেতু প্রথম ছিলাম, সেটাই ছিল একদিকে ভালো আবার অন্যদিকে খারাপও।’

তিনি আরও বলেন, ‘তবে এটাও সত্য, মানুষ তাদের মতো করে ভাবতে পারে। আমি তাতে বিচলিত নই। মানুষ আমার সম্পর্কে কী ভাবছে, সেটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামায় না। আমি শুধু আমার কাছের মানুষরা কী ভাবছে, সেটাতেই আগ্রহী। আর আমার মনে হয়, ওদের কেউই এভাবে ভাবে না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ

মিরপুরে ক্রিকেট জীবনের শেষ ম্যাচটি হবে সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত: অবসর প্রসঙ্গে সাকিব

আপডেট সময় ১২:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫