ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

গুম–খুন মামলায় বিচারাধীন ১৫ সেনা কর্মকর্তার পক্ষে আর থাকছেন না ব্যারিস্টার সরোয়ার হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ শাসনামলে টিএফআই–জেআইসি সেলে সংঘটিত গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে আর থাকছেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ব্যারিস্টার সরোয়ার বলেন, “আমি নিজেই গুমের অভিযোগ দায়ের করেছিলাম, আর গ্রেপ্তার হওয়া ১৫ জন কর্মকর্তার মধ্যে একজন সেই মামলার অভিযুক্ত। তাই নৈতিক কারণে আমি আর এই মামলায় আইনজীবী হিসেবে থাকছি না।”

সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যারিস্টার সরোয়ার নিজেই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে একজন বর্তমানে ট্রাইব্যুনালের বিচারাধীন ১৫ জন সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন।

এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ ওই ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন ব্যারিস্টার সরোয়ার হোসেন। তবে পরদিনই তিনি মামলার পক্ষ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আইনজীবী মহল মনে করছে, নিজের দায়ের করা মামলার এক অভিযুক্তকে রক্ষা করা নৈতিকতার প্রশ্ন তৈরি করেছিল, যা উপলব্ধি করেই ব্যারিস্টার সরোয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ ঘটনায় ট্রাইব্যুনালে আলোচিত মামলাগুলোর পরবর্তী শুনানি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে আইন ও রাজনৈতিক মহলের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

গুম–খুন মামলায় বিচারাধীন ১৫ সেনা কর্মকর্তার পক্ষে আর থাকছেন না ব্যারিস্টার সরোয়ার হোসেন

আপডেট সময় ০৫:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫