ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাঙামাটির দুর্গম পাহাড়ে সুপেয় পানির তীব্র সংকট ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ‘ইতিহাসের বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না’ উত্তেজনা নিরসনে নিজেই গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন মার্কিন পতাকায় আবৃত উপসাগরীয় অঞ্চল, বিতর্কিত ছবিতে কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প দেশজুড়ে আলোচিত মেডিকেল শিক্ষার্থীকে গুলির ঘটনায় সেই শিক্ষকের কারাদণ্ড সৌদিতে যুদ্ধবিমান-আকাশ প্রতিরক্ষাব্যবস্থা-সেনা মোতায়েন করল পাকিস্তান সুন্দরবনে বনজীবী নিহত: বন বিভাগের কার্যালয় ঘেরাও, আহত ৫ মহারাষ্ট্রে ট্রাক-টেম্পো-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ১৩ বরযাত্রীর

প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে আল্লাহর কাছে সাহায্য চাইতে বললেন জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

এবার যেকোনো ধরনের বিপদ-আপদ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। জামায়াত আমির বলেন, সকল বিপদ-আপদে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বিপদ-আপদ দিয়ে মানুষকে সতর্ক করেন।

তিনি বলেন, বাংলাদেশে গত ২১ নভেম্বর ও ২২ নভেম্বর যে ভূমিকম্প সংঘটিত হয়েছে, যা আমাদের জন্য সতর্ক সংকেত। যেকোনো ধরনের বিপদ-আপদ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। একমাত্র আল্লাহই আমাদের সব বিপদ-আপদ ও দুর্যোগ থেকে রক্ষা করতে পারেন।

ডা. শফিকুর রহমান বলেন, সব ধরনের দুর্যোগ মোকাবিলার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সরকারের দায়িত্ব। জনগণের পাশে থেকে বিপদ মোকাবিলায় জনগণের মনে সাহস সঞ্চার এবং ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি কমানোর লক্ষ্যে দেশের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে হবে।
বিজ্ঞাপন

একইসঙ্গে জনগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট এলাকার কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাঙামাটির দুর্গম পাহাড়ে সুপেয় পানির তীব্র সংকট

প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে আল্লাহর কাছে সাহায্য চাইতে বললেন জামায়াত আমির

আপডেট সময় ১২:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫