ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সারাদেশে আগামী ৫ দিন থাকবে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির দাপট  রূপপুর থেকে ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৪ হাজার শিক্ষার্থী সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে জমির ফসল আদালতে নেয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, আহত পলক জাতীয় গ্রিডে যুক্ত হলো ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম, রূপপুরের জ্বালানির অবিশ্বাস্য সক্ষমতা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ‘বড় ছাড়’ দিতেই হবে: ফ্রান্স এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মিছিল, জনতার প্রতিরোধে স্থান ত্যাগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

এবার আবুল সরকারের মুক্তির দাবিতে সকালে শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলশিল্পীরা। এসময় তারা আবুল সরকারের মুক্তি দাবি করেন। পরে স্থানীয় জনতার প্রতিরোধে তারা স্থান ত্যাগ করে চলে যায়। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল সরকারের মুক্তির দাবিতে সকালে শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলশিল্পীরা। এসময় তারা আবুল সরকারকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানান।

একই সময় আবুল সরকারের শাস্তির দাবিতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘তৌহিদী জনতার’ ব্যানারে মিছিল বের হয়। মিছিলটি ডিসি অফিস চত্বর এলাকায় এলে সেখান থেকে বিক্ষোভরত বাউলশিল্পীদের পাল্টা প্রতিবাদ করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত বাউলশিল্পীদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় বিক্ষুব্ধ বাউলশিল্পী রাজু আহমদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবি জানাচ্ছিলাম। কিন্তু মিছিল থেকে যেভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে, তা ভাষায় বর্ণনা করার মতো না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানাচ্ছি।’ এর আগে, গত ২০ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে আগামী ৫ দিন থাকবে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির দাপট 

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মিছিল, জনতার প্রতিরোধে স্থান ত্যাগ

আপডেট সময় ০৪:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫