ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শুনে শুনেই ৭১ বছরে পুরো কোরআন হিফজ করলেন মিশরের নারী ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন ডিজেলের দাম বাড়ানোর পরও লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী জামায়াতের চিঠিতে এমপি নজরুল ইসলামের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর একদিনের রিমান্ড অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলাম: মিঠুন নামাজ পড়ে শিশু কলিকে ধর্ষণ, ১৫ মিনিটের মধ্যে হত্যা: তদন্ত কর্মকর্তা প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছানোর আগে জ্যাকসন হাইটসে উত্তেজনা নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

এশিয়ার বিভিন্ন দেশে আবারও ভূমিকম্প—বাংলাদেশসহ অঞ্চলে বাড়ছে উদ্বেগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৯২৬ বার পড়া হয়েছে

মাত্র দুদিন আগে যে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চল, তার আতঙ্ক এখনও কাটেনি। শুক্রবারের ৫.৭ মাত্রার সেই ভূমিকম্পের পর দেশে আরও তিনবার আফটারশক হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শঙ্কা এখনো পুরোপুরি কেটে যায়নি—চলতি মাসে আরও কয়েকটি ভূমিকম্প আঘাত হানতে পারে।

রোববার (২৩ নভেম্বর) এশিয়ার আরও তিনটি দেশে শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
সকালে ১০টা ৩৯ মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

একইদিন ইন্দোনেশিয়ার উত্তর মালুকুর হালমাহেরা এলাকাতেও ৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপন অনুভূত হয়। বিএমকেজি জানিয়েছে, এর কেন্দ্রও ছিল ১০ কিলোমিটার গভীরে। এখানেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশের ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং শতাধিক মানুষ আহত হন। পরদিন দেশে তিনবার মৃদু ভূমিকম্প হয়—যেগুলো আফটারশক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতের এনসিএস জানিয়েছে, বাংলাদেশে কম্পনের পরদিন শনিবার (২২ নভেম্বর) মিয়ানমারেও পরপর তিনটি ছোট ভূমিকম্প হয়েছে—৩.৫, ৩.৭ ও ৩.৪ মাত্রার। তবে এসব কম্পনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শুনে শুনেই ৭১ বছরে পুরো কোরআন হিফজ করলেন মিশরের নারী

এশিয়ার বিভিন্ন দেশে আবারও ভূমিকম্প—বাংলাদেশসহ অঞ্চলে বাড়ছে উদ্বেগ

আপডেট সময় ১০:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫