ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

ভিসা ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন মিয়ানমারের নাগরিকরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

শুধু বৈধ পাসপোর্ট থাকলেই এখন মিয়ানমারের নাগরিকরা ভিসা ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। ইয়াঙ্গুনে মালয়েশিয়ার দূতাবাসের ঘোষণার ভিত্তিতে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

দূতাবাস এক বিবৃতিতে জানায়, মিয়ানমারের পাসপোর্টধারীরা ভিসামুক্ত এ সুবিধা নিয়ে সহজে মালয়েশিয়ায় ভ্রমণ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিবাসন কর্মকর্তারা।

এ সুবিধা শুধুমাত্র পর্যটকদের জন্য প্রযোজ্য, যাদের উদ্দেশ্য মালয়েশিয়ায় ভ্রমণ। অবৈধভাবে অবস্থানের চিন্তা করলে এই সুবিধা প্রযোজ্য হবে না। ভ্রমণের আগে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ন্যূনতম ছয় মাস। পাশাপাশি ভ্রমণকারীদের সঙ্গে রাখতে হবে অতিরিক্ত পাসপোর্ট সাইজ ছবি, হোটেল বুকিং বা আবাসনের ঠিকানা, বিমানের ফিরতি টিকিট এবং অন্তত ১ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ।

দূতাবাসের মতে, মিয়ানমারের নাগরিকদের ভ্রমণ সহজ করাই এই নতুন নীতির মূল লক্ষ্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ

ভিসা ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন মিয়ানমারের নাগরিকরা

আপডেট সময় ১১:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫