ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন ডিজেলের দাম বাড়ানোর পরও লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী জামায়াতের চিঠিতে এমপি নজরুল ইসলামের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর একদিনের রিমান্ড অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলাম: মিঠুন নামাজ পড়ে শিশু কলিকে ধর্ষণ, ১৫ মিনিটের মধ্যে হত্যা: তদন্ত কর্মকর্তা প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছানোর আগে জ্যাকসন হাইটসে উত্তেজনা নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের জ্বালানির দাম বাড়ায় যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

রাহুল গান্ধীকে হত্যার হুমকিতে ভারতের রাজনীতি উত্তাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭১ বার পড়া হয়েছে

রাহুল গান্ধী

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ার ঘটনায় দেশটির রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেন, “রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে।” এ বক্তব্য ছড়িয়ে পড়ার পরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

রোববার কংগ্রেস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে। চিঠিতে রাহুল গান্ধীর জন্য অতিরিক্ত নিরাপত্তার দাবি জানানো হয়েছে। কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল জানান, এটি কোনো অসাবধানতাবশত মন্তব্য নয়, বরং সুপরিকল্পিত ও ভীতিকর হত্যার হুমকি।

কংগ্রেসের অভিযোগ, অতীতেও রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক হত্যার হুমকি এসেছে, যেগুলোর সঙ্গে বিজেপি ঘনিষ্ঠ কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দলটি সতর্ক করে বলেছে, ইতিহাস যেন ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যার মতো পুনরাবৃত্তি না হয়।

চিঠিতে কংগ্রেস অভিযোগ করেছে, এ ধরনের হুমকি আসলে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংসতাকে উসকে দিচ্ছে। তারা বলেছে, যদি স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত পদক্ষেপ না নেন, তবে তা তাঁর প্রত্যক্ষ জড়িত থাকা হিসেবে ধরা হবে এবং সাংবিধানিক শপথ ভঙ্গের শামিল হবে।

এই ঘটনায় ভারতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলো বলছে, এটি কেবল একজন নেতার মন্তব্য নয়, বরং বিজেপির রাজনীতিতে তৈরি হওয়া ঘৃণার পরিবেশের প্রতিফলন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

রাহুল গান্ধীকে হত্যার হুমকিতে ভারতের রাজনীতি উত্তাল

আপডেট সময় ০১:১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫