ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনী ফলাফল যাই হোক, জনগণের পাশেই থাকবো: ইশরাক হোসেন রিকশা-ভ্যান-অটোচালক নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ক্ষমতায় এলে হাদির হত্যার বিচার করবে বিএনপি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল গত ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে আসছে ‘গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে’ একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ বাংলাদেশ পরিস্থিতিতে নিবিড় নজর ভারতের, সামরিক যোগাযোগের সব চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন, টাকা-স্বর্ণ লুট

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: সাতক্ষীরা থেকে ঢাকায় যাচ্ছেন ১২ হাজার নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপকূলীয় জেলা সাতক্ষীরায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জেলা সদরসহ শ্যামনগর, কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, পরিবহন সংকটের কারণে ইতোমধ্যে অনেকে ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা হোটেলে অবস্থান নিচ্ছেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা থেকে সবচেয়ে বড় বহর ঢাকার উদ্দেশে রওনা হবে বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, সাতক্ষীরা জেলা থেকে কমপক্ষে ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। বাস ও মাইক্রো বা নিজ উদ্যোগে জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। তিনি আরও বলেন, সাতক্ষীরা সদর আসন থেকে প্রায় ৩০টি বাস ও আরও ৩০টি মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক আসনের মনোনীত প্রার্থীকে আলাদাভাবে ২০ থেকে ৩০টি গাড়ি ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় ১০০টির বেশি গাড়ি যাবে। কিছুটা পরিবহন সংকট থাকলেও আমরা তা কাটিয়ে উঠব। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান বলেন, শ্যামনগর থেকে প্রায় এক হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। আমাদের কাছে চারটি পরিবহন আর চারটি মাইক্রোবাস ও তিনটি প্রাইভেটকার রয়েছে। আরও গাড়ি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিবহন সংকটের কারণে সম্ভব হয়নি। তিনি বলেন, অনেক নেতাকর্মী বিচ্ছিন্নভাবে আগেভাগেই ঢাকায় যাচ্ছেন। যাদের ঢাকায় আত্মীয়স্বজন রয়েছে তারা সেখানে উঠছেন, আবার কেউ হোটেলে অবস্থান নিচ্ছেন। মানুষ যাওয়ার জন্য খুবই আগ্রহী, বেশিরভাগই নিজ উদ্যোগে যাচ্ছেন।

এদিকে সাতক্ষীরা জেলা বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি নিয়েছেন। আমরা সমন্বয়ের মাধ্যমে চেষ্টা করছি, যাতে নেতাকর্মীরা নিরাপদে ও শৃঙ্খলার সঙ্গে ঢাকায় পৌঁছতে পারেন।

শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, “আমরা জেলা বিএনপির সাথেই একযোগে ঢাকায় যাব। ছাত্রদলের জন্য আলাদা গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা থেকে বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মী প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছি। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানান, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সাতক্ষীরার তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী ফলাফল যাই হোক, জনগণের পাশেই থাকবো: ইশরাক হোসেন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: সাতক্ষীরা থেকে ঢাকায় যাচ্ছেন ১২ হাজার নেতাকর্মী

আপডেট সময় ১০:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫