ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান যা বললেন জাহেদ-উর রহমান বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন: আমীর হামজা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রকাশ্য সমর্থন নিরপেক্ষতার লঙ্ঘন নয়, এটি দায়িত্ব ও সংস্কারমূলক ম্যান্ডেটের বহিঃপ্রকাশ আগামী সংসদ নির্বাচন ‘অত্যন্ত, অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’: তারেক রহমান ‘মঞ্জুর মুন্সী আপিল নিয়ে যেতে পারবেন উচ্চ আদালতে, পক্ষে আদেশ পেলে থাকতে পারবেন ভোটের মাঠেও’ ছাত্রসংসদ নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল: শিবির সভাপতি ফের ইরানিদের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির, এবার মেলেনি সাড়া বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে দ্বিগুণ! ‎পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী: স্বরাষ্ট্র উপদেষ্টা

পবিত্র কুরআনে হাত রেখে মার্কিন বিচারালয়ে বিচারপতির শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

এবার একজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হিসেবে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্যের বিচারপতির দায়িত্ব পেলেন সোমা সাঈদ। এদিকে বিচারপতি হিসেবে শপথ নেয়ার সময় পবিত্র কুরআন ছিল তার অন্তরের ভালবাসা ও এক সাহসী সিদ্ধান্তের অনুপ্রেরণা। পবিত্র কুরআন ও বাংলাদেশি হিসেবে প্রথম একজন বিচারপতির দায়িত্ব গ্রহণ যা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনী কাঠামোর ইতিহাসে একটি বিরল ঘটনা।

যে প্রাপ্তির পর সংশ্লিষ্ট দেশের ৫০টি অঙ্গরাজ্য জুড়ে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশিদের মাঝে বইছে প্রাণবন্ত আলোচনা, মিষ্টি বিতরণ ও আনন্দ-উচ্ছ্বাস। সোমা সাঈদ নিজেও ছিলেন বেশ উচ্ছ্বসিত। গত সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটিস্থ কুইন্স সিভিল কোর্ট হাউজে উচ্চপদস্থ বিচারপতি, কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কুরআনে হাত রেখে নিউইয়র্কের স্টেট সুপ্রীম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন সোমা সাঈদ।

তিনি এখন মার্কিন বিচারাঙ্গনের চেয়ারে বসে বিচারকার্য পরিচালনা করবেন। এ উপলক্ষ্যে ওই কোর্ট হাউজে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন উচ্চপদস্থ বিচারক, বিচারপতি, রাষ্ট্রদূত,কমিউনিটি ব্যক্তিবর্গ প্রমুখ। উল্লেখ্য, গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য জুড়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, এতে বিচারপতি নির্বাচিত হন সোমা।

বলাবাহুল্য, মার্কিন বিচারক নির্বাচিত হয়ে থাকেন স্টেট ও স্থানীয় পর্যায়ের বিচারক এবং বিচারপতিরা দলীয় ও সাধারণ নির্বাচনে জনগণের ভোটে। তবে বাংলাদেশি বংশোদ্ভূত অত্যন্ত মেধাসম্পন্ন নারী ব্যক্তিত্ব ও বাঙালি কমিউনিটির সুপরিচিত মুখ সোমা সাঈদ তার আগে ২০২১ সালে কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করে সুনামের সহিত আইনী মর্যাদা সমুন্নত রেখেছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান

পবিত্র কুরআনে হাত রেখে মার্কিন বিচারালয়ে বিচারপতির শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

আপডেট সময় ০৪:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫