ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

জুলুমকারী ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে যুক্ত হওয়ার ডাক হান্নান মাসউদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

এবার জুলুমকারীদের ছাড়া সবাইকে জোটে যুক্ত হওয়ার ডাক দিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে দশ দলীয় জোটের চুড়ান্ত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার বুড়িরচর বাজার এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় হান্নান মাসইদ বলেন, কে এনসিপি করছে সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে কে জুলুম করেছে সেটা। আমরা জালেমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে। সুতরাং জালেম ছাড়া, যারা সাধারণ মানুষের ওপর জুলুম করেছে তারা ছাড়া সাধারণ মানুষ আগে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামায়াত করুক যাই করুক না কেন ১০ দলের জোটে আহ্বান রইল সবার প্রতি। আসুন অতীত ভুলে গিয়ে আমরা সবাই মিলে একটা সুন্দর হাতিয়া গড়ে তুলি।

তিনি আরও বলেন, বুড়িরচরের মানুষকে বলব আপনারা আমার পরম আত্মীয়। আপনারা সবাই আমার কাছে নিরাপদ। আবারও বলছি সন্ত্রাস ছাড়া, চাঁদাবাজ ছাড়া, যারা হুমকি ধমকি দেয় তারা ছাড়া, সব সাধারণ জনতা, সব ভোটার, সব নাগরিক আমার কাছে নিরাপদ। আপনাদের সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের সবার নিরাপত্তা নিশ্চিত করব। কিন্তু সন্ত্রাসী কার্যক্রম করলে কঠোর হস্তে প্রতিহত করব ইনশাআল্লাহ।

হুমকি ধমকি দিয়ে দাবিয়ে রাখতে পারবেন না করে হান্নান মাসউদ বলেন, হুমকি ধমকি জনস্রোতে ভেসে চলে যাবে। যারা হুমকি ধমকি দিয়েছেন বা সামনেও দিবেন আশা করছি সামনের দিনে প্রতিটি হুমকিকে রেকর্ড করা হবে। আপনারা ভালো ত আমরাও ভালো। কারণ আমরা সাধারণ মানুষের সঙ্গে রাজনীতি করি। সুতরাং আপনারা হুমকি দিয়েন না প্রচার প্রচারণা করেন। মানুষের দ্বারে দ্বারে যান। মানুষকে বুঝান কেন আপনারা আমাদের চাইতে ভালো। যদি মানুষ মনে করে আপনারা আমাদের চাইতে ভালো অবশ্যই আপনাদের পেছনে মানুষ স্লোগান দেবে।

তিনি বলেন, আমরা হাতিয়াকে নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছি। তবে বুড়িরচরের সন্তান হিসেবে বুড়িরচরের জন্য আমার আলাদা পরিকল্পনা রয়েছে। আমি মনে করি বুড়িরচরের ৪৮ হাজার ভোটের মধ্যে বুড়িরচরবাসী শতভাগ ভোট আমাকেই উপহার দেবে ইনশাআল্লাহ। মা বোনরা উদগ্রীব হয়ে বসে আছে, এই বুড়িরচর থেকে আমরা বিজয়ের মালা পরব ইনশাআল্লাহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

জুলুমকারী ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে যুক্ত হওয়ার ডাক হান্নান মাসউদের

আপডেট সময় ১২:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬