ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বর্তমানে দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে ভারত সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা বিজয় থালাপতির খালের পাড়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি রয়েছে: ত্রাণমন্ত্রী ঈশ্বরের কাছে আরেকটি বিশ্বকাপ চাওয়া অনেক বেশি হয়ে যাবে: মেসি বিশ্বকাপে আগেও ব্রাজিলকে ‘ডুবিয়েছিল’ বিতর্কিত এই রেফারি ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মার্কিন কারাগার থেকে ঐক্যের ডাক মাদুরোর ইরান যুদ্ধের জরুরি ব্যয়ের জন্য ৮৭৬০ কোটি ডলার চাইলেন ট্রাম্প একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে ন্যাটো সরাসরি জড়িত: ইরান

জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি, সেনাপ্রধানের রাজনৈতিক ভূমিকায় প্রশ্ন ইনকিলাব মঞ্চের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ১০৬৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাইকে কুক্ষিগত করেছে, তাদের অনেক নেতা দুর্নীতিগ্রস্ত, এবং এই ঐক্য নষ্টের জন্য এনসিপিই দায়ী।”

তিনি অভিযোগ করেন, এনসিপির উপদেষ্টা মাহফুজ আলম দায়িত্বজ্ঞানহীনভাবে আবেগে ভেসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ডিলেট করেন এবং ক্ষমা চান। হাদীর ভাষায়, “আপনি যদি আবেগী হন তাহলে নাটক করেন, আর্ট করেন। আপনাকে উপদেষ্টা হতে কে বলেছে?”

হাদী বলেন, “জুলাই ঘোষণাপত্র না হলে শহীদ পরিবারসহ আন্দোলনের শরিকরা ভারত ও আওয়ামী লীগের আক্রমণের শিকার হবে। তবে ঘোষণাপত্র প্রকাশ হলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর হবে এবং তা হবে সরকারের ভেতরে থাকা আওয়ামী লীগপন্থীদের নৈতিক ও রাজনৈতিক পরাজয়।”

সেনাবাহিনী ও সরকারের মধ্যে বর্তমানে মুখোমুখি অবস্থা সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যকে রাজনৈতিক বলে অভিহিত করে তিনি বলেন, “আপনি সেনাপ্রধান হয়ে এমন রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। মনে হচ্ছে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে, যেই দল ক্ষমতায় আসুক, আগে সেনাবাহিনীকে কিছু বলতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, সরকারে থাকা কিছু ব্যক্তি ৫ বছর ক্ষমতায় থাকার পরিকল্পনা করছে এবং ড. ইউনূসের পরিচয় ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাইছে। বিএনপির দিকেও প্রশ্ন ছুড়ে দেন তিনি, “আপনারা কেন জুলাইয়ের রাজনীতি করলেন না? আপনারা বলুন—জুলাই ঘোষণাপত্র চাই, না হলে ঢাকা অচল হবে।”

হাদী দাবি করেন, সরকারে একজন ব্যক্তি স্যুটকেস গুছিয়ে বসে আছেন, যিনি অপেক্ষা করছেন ড. ইউনূস পদত্যাগ করলেই তিনি প্রধান উপদেষ্টা হবেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তিনি বর্তমান সরকার পুনর্গঠন করে একটি জাতীয় সরকার গঠনের আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বর্তমানে দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি, সেনাপ্রধানের রাজনৈতিক ভূমিকায় প্রশ্ন ইনকিলাব মঞ্চের

আপডেট সময় ১২:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫