ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পৃথিবী থেকে চাঁদ, সর্বত্র যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন মার্কিন জেনারেল আগামী মাসে জাতীয় গ্রিডে যাবে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রাশিয়ার রাষ্ট্রদূত আব্রাহার মতো হুথিরাও বায়তুল্লাহকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে: সৌদি গ্র্যান্ড মুফতি সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ে নয়, পাকিস্তানের লোকালয়ে থাকে: জাতিসংঘে ভারত ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী অপরাধ চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছে রায়হানের: এলো চাঞ্চল্যকর তথ্য বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও না নেওয়ার দাবি মুসাদ্দিকের, ১২ মাসে প্রকাশ করেছেন ২৮টি বই সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, ১০ শলাকার প্যাকেট সর্বোচ্চ ২১০ টাকা নির্ধারণ যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, ক্ষুব্ধ ভারত মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই অনবে সরকার: আইনমন্ত্রী

একনেক সভা শেষে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক: নির্বাচন, সংস্কার ও বিচার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে শনিবার (২৪ মে) বিকেলে এক অনির্ধারিত বৈঠকে বসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। রাজধানীর শের-ই-বাংলা নগরের পরিকল্পনা কমিশনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে অন্তর্বর্তী সরকারের ওপর অর্পিত তিনটি মূল দায়িত্ব—নির্বাচন, সংস্কার এবং বিচার—নিয়ে গভীর আলোচনা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে অযৌক্তিক দাবি, এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং উদ্দেশ্যপ্রণোদিত কর্মসূচি গ্রহণ করে কাজের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করা হচ্ছে। এতে জনমনে বিভ্রান্তি, সন্দেহ ও সংশয় তৈরি হচ্ছে বলে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।

উপদেষ্টা পরিষদ মনে করে, একটি সুষ্ঠু নির্বাচন, কার্যকর বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করতে দেশের স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। সেই লক্ষ্যেই বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান পরিষ্কার করবে। সরকার গোষ্ঠীস্বার্থ উপেক্ষা করে দায়িত্ব পালনে অটল রয়েছে। তবে যদি কোনো পরাজিত শক্তি বা বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের কাজকে অকার্যকর করে তোলার চেষ্টা করা হয়, তাহলে সরকার জনগণের সামনে সব কারণ তুলে ধরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পৃথিবী থেকে চাঁদ, সর্বত্র যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন মার্কিন জেনারেল

একনেক সভা শেষে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক: নির্বাচন, সংস্কার ও বিচার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা

আপডেট সময় ০৬:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫