ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পৃথিবী থেকে চাঁদ, সর্বত্র যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন মার্কিন জেনারেল আগামী মাসে জাতীয় গ্রিডে যাবে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রাশিয়ার রাষ্ট্রদূত আব্রাহার মতো হুথিরাও বায়তুল্লাহকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে: সৌদি গ্র্যান্ড মুফতি সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ে নয়, পাকিস্তানের লোকালয়ে থাকে: জাতিসংঘে ভারত ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী অপরাধ চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছে রায়হানের: এলো চাঞ্চল্যকর তথ্য বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও না নেওয়ার দাবি মুসাদ্দিকের, ১২ মাসে প্রকাশ করেছেন ২৮টি বই সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, ১০ শলাকার প্যাকেট সর্বোচ্চ ২১০ টাকা নির্ধারণ যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, ক্ষুব্ধ ভারত মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই অনবে সরকার: আইনমন্ত্রী

আলফাডাঙ্গায় বিএনপির কর্মিসভায় সভাপতিত্ব করলেন আওয়ামী লীগ নেতা, দলে সমালোচনার ঝড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির একটি কর্মিসভায় সভাপতির দায়িত্ব পালন করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতা, যা ঘিরে সংগঠনের ভেতরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এতে বিএনপির স্থানীয় কর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি ও ক্ষোভ।

গত শুক্রবার (২৩ মে) বিকেল ৫টায় বেজিডাঙ্গা আমেনা ওয়াহেদ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সদর ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মিসভায় সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম মাসুদ মাস্টার। তিনি ২০২২ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছিলেন এবং উপজেলা কৃষকলীগের সদস্য ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি বলেন, “নৌকার প্রার্থীরাও এখন বিএনপি করতে পারে। রাজনীতির বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়। মাসুদকে মাত্র ৬২ ভোটে জোর করে হারানো হয়েছিল, তিনি জনপ্রিয় নেতা—তাকে বাদ দেওয়া ঠিক হবে না।”

সভায় আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন নামে এক আওয়ামী লীগ নেতা, যিনি উপজেলা যুবলীগের রানা-সাইফার কমিটির সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজার ভাতিজা।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, “সংগঠনের বাইরের কাউকে দলীয় কর্মসূচিতে সভাপতিত্ব করতে দেওয়া সাংগঠনিক শৃঙ্খলার চরম লঙ্ঘন। এটি আদর্শভ্রষ্টতার শামিল। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পৃথিবী থেকে চাঁদ, সর্বত্র যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন মার্কিন জেনারেল

আলফাডাঙ্গায় বিএনপির কর্মিসভায় সভাপতিত্ব করলেন আওয়ামী লীগ নেতা, দলে সমালোচনার ঝড়

আপডেট সময় ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫