ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পৃথিবী থেকে চাঁদ, সর্বত্র যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন মার্কিন জেনারেল আগামী মাসে জাতীয় গ্রিডে যাবে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রাশিয়ার রাষ্ট্রদূত আব্রাহার মতো হুথিরাও বায়তুল্লাহকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে: সৌদি গ্র্যান্ড মুফতি সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ে নয়, পাকিস্তানের লোকালয়ে থাকে: জাতিসংঘে ভারত ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী অপরাধ চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছে রায়হানের: এলো চাঞ্চল্যকর তথ্য বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও না নেওয়ার দাবি মুসাদ্দিকের, ১২ মাসে প্রকাশ করেছেন ২৮টি বই সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, ১০ শলাকার প্যাকেট সর্বোচ্চ ২১০ টাকা নির্ধারণ যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, ক্ষুব্ধ ভারত মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই অনবে সরকার: আইনমন্ত্রী

তিন উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত দাবি বিএনপির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৭০০ বার পড়া হয়েছে

বিএনপি তিন উপদেষ্টার অপসারণ চেয়ে লিখিতভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। শনিবার (২৪ মে) রাত ৯টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা আগেও বলেছি—নিরাপত্তা উপদেষ্টা ও দুই ছাত্র উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আজকের বৈঠকে এ বিষয়টি লিখিতভাবে উপস্থাপন করেছি।”

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপি নেতারা জানান, “তিনি কোনো স্পেসিফিক বা সময়সূচিভিত্তিক রোডম্যাপ দেননি। তবে আমরা আমাদের অবস্থান ও দাবিগুলো তুলে ধরেছি।”

বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে—সংস্কার, বিচার প্রক্রিয়া এবং একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন। নেতারা বলেন, এই তিনটি ক্ষেত্রেই জনগণের আস্থা ফিরিয়ে আনার মতো বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানানো হয়েছে।

বিএনপির মতে, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের অব্যাহতি দেওয়া এখন সময়ের দাবি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পৃথিবী থেকে চাঁদ, সর্বত্র যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন মার্কিন জেনারেল

তিন উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত দাবি বিএনপির

আপডেট সময় ১০:২০:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫