ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পৃথিবী থেকে চাঁদ, সর্বত্র যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন মার্কিন জেনারেল আগামী মাসে জাতীয় গ্রিডে যাবে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রাশিয়ার রাষ্ট্রদূত আব্রাহার মতো হুথিরাও বায়তুল্লাহকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে: সৌদি গ্র্যান্ড মুফতি সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ে নয়, পাকিস্তানের লোকালয়ে থাকে: জাতিসংঘে ভারত ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী অপরাধ চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছে রায়হানের: এলো চাঞ্চল্যকর তথ্য বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও না নেওয়ার দাবি মুসাদ্দিকের, ১২ মাসে প্রকাশ করেছেন ২৮টি বই সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, ১০ শলাকার প্যাকেট সর্বোচ্চ ২১০ টাকা নির্ধারণ যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, ক্ষুব্ধ ভারত মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই অনবে সরকার: আইনমন্ত্রী

জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়েই জারি করার আহ্বান এনসিপির, প্রধান উপদেষ্টার আশ্বাস”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র যেন নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হয়, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন যে, ঘোষণাপত্র সময়মতোই প্রকাশিত হবে।

শনিবার (২৪ মে) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’-তে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, “দ্রুত সময়ের মধ্যে জুলাই শহীদ ও আহতদের উপযুক্ত সহায়তা নিশ্চিত করার দাবিও আমরা জানিয়েছি।”

বৈঠকে এনসিপি আরও দাবি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত সকল নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে আইনগতভাবে অবৈধ ঘোষণা করতে হবে। একইসঙ্গে, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি তোলাও হয়।

ছাত্র উপদেষ্টাদের প্রসঙ্গে নাহিদ বলেন, “তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা সরকারে থেকেও গণঅভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করেছে। তাদের পদত্যাগ করতে বলা ছাত্র সমাজকে অবজ্ঞা করার শামিল, যার আমরা তীব্র নিন্দা জানিয়েছি।”

এ সময় তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিজেই হতাশা প্রকাশ করেছেন। কারণ, জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি থেকে অনেক পক্ষ সরে এসেছে এবং নানা রকম চাপ প্রয়োগ করে দাবি আদায় করার চেষ্টা করছে। এতে তিনি অস্বস্তিতে আছেন এবং স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পৃথিবী থেকে চাঁদ, সর্বত্র যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন মার্কিন জেনারেল

জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়েই জারি করার আহ্বান এনসিপির, প্রধান উপদেষ্টার আশ্বাস”

আপডেট সময় ১১:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫