ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর জেলা স্টেডিয়াম শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ যুক্তরাষ্ট্রের হামলার হুমকির পর সামরিক প্রশিক্ষণ নিচ্ছে ইরানের নারীরাও রাষ্ট্রপতির স্ত্রীও ফ‍্যামিলি কার্ড পাবে, কেউ বাদ যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ইয়াবার নামে বিক্রি হচ্ছে ঙের প্রলেপ দেওয়া জন্মনিয়ন্ত্রণ বড়ি মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির মেয়ের জামাই গ্রেফতার ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ চট্টগ্রামের মানুষ সবার আগে জান্নাতে যাবে, এরপর অন্য জেলার মানুষ: মাওলানা আতাউল বিদ্যুৎ বিল নিয়ে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার

এবার মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, প্রধান শিক্ষক গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

এবার নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসা শিক্ষিকাকে (১৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসাটির প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসেন ওসমানীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকালে তাকে গ্রেফতার করা হলেও বিষয়টি রাতে জানাজানি হয়। 

গ্রেফতার মাওলানা বেলাল হোসেন ওসমানী ফতুল্লার লামাপাড়া এলাকার মারকাজ মসজিদসংলগ্ন জামিয়া ওসমানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। তিনি একই এলাকার মৃত ওসমান গণির ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষিকা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মাওলানা বেলালকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

মামলার এজাহারে উলে­খ করা হয়, প্রায় দুই মাস আগে তিনি আবাসিক শিক্ষিকা হিসেবে মাদ্রাসাটিতে যোগদান করেন। এরপর থেকেই মাওলানা বেলাল তাকে বিভিন্ন সময় কু–প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার (২২ মে) সকাল ৬টার দিকে তিনি শিক্ষিকার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিক্ষিকা চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।

এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম গণমাধ্যমকে জানান, আসামিকে গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর জেলা স্টেডিয়াম শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

এবার মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, প্রধান শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬