ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রায় ‘কিকি’ রামোস নির্বাচনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের চেষ্টা, ২ মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করলো ব্রাজিল নেতানিয়াহুর সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থিতা ঘোষণা বলসোনারোর ছেলের যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ও ১৭ ড্রোন ধ্বংসের দাবি ইরানের রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন, প্রকল্প এলাকা পরিদর্শন আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৪৪৫ বার পড়া হয়েছে

এবার রাজধানীর বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালকও মো. সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানীর একটি বাসা থেকে বুধবার (২৪ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত থেকে ওই বাসাটি ঘেরাও করে রাখে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এতে সহযোগিতা করে বনানী থানা পুলিশ।

এ বিষয়ে ডিএমপির বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ রাতে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানে গ্রেপ্তার করতে এসেছিল। শুনেছি, তাকে গ্রেপ্তার করা হয়েছে।অপরদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আফরোজা খানম বলেন, ‘নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। কিন্তু অভিযানে থাকা দল এখানো আসামিকে থানায় নিয়ে আসেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ২০২৫ সালে একটি মামলা হয়। যার মামলা নং১৫৯। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তারপর তাকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা গেছে, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলসের শ্রমিকদের বকেয়া পাওনার অভিযোগে ওই মামলাটি করা হয়েছিল। গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা নামপরিচয় গোপন রাখার শর্তে জানান, বনানীর ওই বাসার সামনে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করলেও ভবনের ভেতরে পুলিশ প্রবেশ করতে পারছিল না। ভেতরে অবস্থানরত শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষীরা পুলিশ সদস্যদের সঙ্গে উশৃঙ্খল আচরণ করে বাধা সৃষ্টি করেছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রায় ‘কিকি’ রামোস

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬