ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

হাঙ্গেরিতে চালক ঘুমিয়ে পড়ায় উল্টে যায় বাস, নিহত ১২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

হাঙ্গেরির পূর্বাঞ্চলে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হতাহতের এ তথ্য জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার।

পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার ভোরে মেজোকেরেসতেশ শহরের কাছে এম-৩ মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। পরে বাসটি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।

বাসটি নিয়েরেজহাজা শহরের দিকে যাচ্ছিল। হাঙ্গেরির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুই চালক ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও জরুরি সেবার সদস্যরা পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

হাঙ্গেরিতে চালক ঘুমিয়ে পড়ায় উল্টে যায় বাস, নিহত ১২

আপডেট সময় ০২:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬