ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুলশানে প্রস্তুত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাড়ি অক্টোবরেই কলকাতায় খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ কে? ইরানে একসঙ্গে হামলা চালাল বাহরাইন-কুয়েত টাইফয়েডে আক্রান্ত ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতেই হবে, এ বিষয়ে কোনো আপস নয়: রাহুল গান্ধি আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না: শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ শিক্ষকের পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে যা বললেন রিজভী স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন দোকানি, মোটরসাইকেলের ধাক্কায় প্রা/ণ গেল শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কথা বলে লাভ নেই: সিজেপির মুখপাত্র জামায়াতের জোট থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস

হ্যারি কেনকে গোলশূন্য রাখল ‘জুজু’? ইংল্যান্ড-ঘানা ম্যাচে কালো জাদু নিয়ে তোলপাড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

ইংল্যান্ড ও ঘানার মধ্যকার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ঘানার সমর্থকদের ‘জুজু’ চর্চা এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে ঘিরে এক তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী।

শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয় ঘানা। ম্যাচজুড়ে ইংলিশরা একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। বিশেষ করে হ্যারি কেনের একটি সহজ সুযোগ হাতছাড়া হওয়া ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়।

ম্যাচের আগেই ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘানার আলোচিত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম দাবি করেছিলেন, তিনি হ্যারি কেনের ওপর এমন এক ‘স্পেল’ বা জাদু প্রয়োগ করেছেন, যার ফলে ইংল্যান্ডের অধিনায়ক এই ম্যাচে গোল করতে পারবেন না।

ম্যাচ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে থাকা কিছু ঘানিয়ান সমর্থক সাদা পাউডার ছিটিয়ে নিজেদের দলের সাফল্যের জন্য প্রার্থনা করছেন। আফ্রিকার কিছু অঞ্চলে প্রচলিত বিশ্বাসভিত্তিক আচার ‘জুজু’র অংশ হিসেবেই বিষয়টি দেখা হচ্ছে।

ম্যাচ শেষে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ এটিকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন, আবার কেউ বিষয়টিকে ঘানার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের হাস্যরসাত্মক পোস্ট ও বিতর্ক।

তবে ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যাচের ফল নির্ধারণে মূল ভূমিকা রেখেছে মাঠের পারফরম্যান্স, কৌশল ও খেলোয়াড়দের দক্ষতা। তা সত্ত্বেও ‘জুজু’ এবং হ্যারি কেনকে ঘিরে তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী বিশ্বকাপের এই ম্যাচকে অন্যরকম আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুলশানে প্রস্তুত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাড়ি

হ্যারি কেনকে গোলশূন্য রাখল ‘জুজু’? ইংল্যান্ড-ঘানা ম্যাচে কালো জাদু নিয়ে তোলপাড়

আপডেট সময় ০১:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬