ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি বলে বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতির আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই, রয়ে গেছে তার কণ্ঠের স্মৃতি ও কাজ: জামায়াত আমির বিদ্যুতের এত খারাপ অবস্থা ১০-১২ বছরেও দেখি নাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে ইরান, কোন পথে ট্রাম্প রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চলবে না’, মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে: অলি ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

সীমান্তে ধরা পড়ল ভারত থেকে আনা ৩৬০ কেজি ইলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা দিয়ে আনা ভারতীয় ইলিশের একটি চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কায়িক পরীক্ষার সময় ঘোষণার সঙ্গে পণ্যের মিল না থাকায় প্রায় ৩৬০ কেজি ইলিশ জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, বৃহস্পতিবার ভারত থেকে স্বর্ণালী এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৪৬৪ প্যাকেজে সাদা মাছ আমদানি করে। তবে চালান পরীক্ষা করে দেখা যায়, ঘোষণায় উল্লেখিত সাদা মাছের পরিবর্তে ১২টি কার্টনে ভারতীয় ইলিশ রয়েছে।

বেনাপোল কাস্টমসের সুপারিনটেনডেন্ট আরিফুল ইসলাম জানান, কায়িক পরীক্ষায় জব্দ করা ইলিশ বর্তমানে কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে। প্রচলিত বিধি অনুযায়ী এগুলো শিগগিরই নিলামে বিক্রি করা হবে।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের দাবি, মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির ঘটনা নতুন নয়। তাই এমন অনিয়ম ঠেকাতে বন্দর এলাকায় কাস্টমসের নজরদারি আরও জোরদার করার পাশাপাশি, বারবার একই ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল

সীমান্তে ধরা পড়ল ভারত থেকে আনা ৩৬০ কেজি ইলিশ

আপডেট সময় ১১:৩৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬