ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ফেরেশতার দল নয়, ভুলত্রুটি আমাদেরও হয়: শফিকুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজ দলের ভুল-ত্রুটি স্বীকার করে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “জামায়াতে ইসলামী ফেরেশতার দল নয়। আমরা মানুষ, তাই ভুলত্রুটি হতে পারে। কেউ আমাদের ভুল ধরিয়ে দিলে তা সংশোধন করা হবে।”

তিনি নেতা-কর্মীদের নৈতিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সাদা কাপড়ে যেমন সামান্য দাগও স্পষ্ট দেখা যায়, তেমনি জামায়াতের কর্মীদের আচরণেও কোনো অনিয়ম বরদাশত করা হবে না। প্রয়োজনে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, সমাজে সব সময়ই কিছু অপরাধী থাকে। তাই নিজেদের নিয়মিত আত্মসমালোচনা ও সংশোধনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশের আন্দোলনের চেতনা বিশ্বের বিভিন্ন দেশেও প্রভাব ফেলছে এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়।

গণভোট প্রসঙ্গে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, জনগণের ইচ্ছাই সর্বোচ্চ। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনেরও ইঙ্গিত দেন জামায়াত আমির।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত ফেরেশতার দল নয়, ভুলত্রুটি আমাদেরও হয়: শফিকুর

আপডেট সময় ১২:৪৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬