চব্বিশের গণতান্ত্রিক আন্দোলনের সাফল্যের পেছনে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ ভূমিকার কথা তুলে ধরেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার সকালে রাজধানীতে আয়োজিত বেঙ্গল ডেটা কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলনের অর্জন ধরে রাখতে রাজনৈতিক ঐক্য বজায় রাখা প্রয়োজন। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে এবং বিএনপি সরকার তার নির্বাচনী অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং রাজনৈতিক কাঠামোকে আরও কার্যকর ও স্থিতিশীল করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ ধরনের গুজবে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। জনগণকে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানান তিনি।

ডেস্ক রিপোর্ট 























