ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদ-আসিফ-মাহফুজের অন্তর্বর্তী সরকারে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের পর বিপ্লবীদের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ—আইইবিতে আয়োজিত এক স্মারক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের অংশ না হয়ে বিপ্লবীদের উচিত ছিল বাইরে থেকে আন্দোলনের মূল দর্শন প্রতিষ্ঠা এবং একটি নতুন বিপ্লবী রাজনৈতিক দল গঠনে মনোযোগ দেওয়া।

মাহমুদুর রহমানের ভাষ্য, প্রচলিত ব্যবস্থার সরকারের অংশ হওয়ায় প্রশাসনিক ব্যর্থতার দায়ও বিপ্লবীদের ওপর বর্তেছে। তিনি বলেন, বাইরে থাকলে তারা ‘জুলাই দর্শন’ সুস্পষ্টভাবে তুলে ধরতে এবং আন্দোলনের রাজনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করতে পারতেন। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে তিনি সময়োপযোগী ও সঠিক বলে অভিহিত করেন।

আলোচনা সভায় সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী রাজনৈতিক সংঘাত কমাতে একটি ‘জাতীয় পুনর্মিলন উদ্যোগ’ নেওয়ার ঘোষণা দেন। একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের নজরদারি ব্যবস্থার সমালোচনা করে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তোলেন।

‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ, বিশেষত শহীদ প্রকৌশলীদের স্মরণে’ এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনইএবি)।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাহিদ-আসিফ-মাহফুজের অন্তর্বর্তী সরকারে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল

আপডেট সময় ০১:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬