ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

দেশে ২৫০ বিলিয়ন ডলার লুটপাটের টকশো হয় না, হাসের মাংস নিয়ে হয়: ফুয়াদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে

এবার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছে, এই দেশে ২৫০ বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকশো হয় না, কিন্তু হাঁসের গোস্ত কে কোথায় খেয়েছে সেটা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ এজেন্ডা সেটিং করা হয়,বয়ান তৈরি করা হচ্ছে। ৫ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে।

নির্বাচন নিয়ে তিনি বলেন, যারা নির্বাচন চাইছেন, তাদেরকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে, গণঅভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে। অন্যথায় ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এখতিয়ার নাই।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমি চুপ্পুর কাছে গিয়ে আর শপথ নিতে চাই না। এটা সম্মানিত না, এটা গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করা হবে; যদি আমাদেরকে এখনো চুপ্পুর অধীনে শপথ নিতে হয়। ৭২ এর সংবিধান এবং সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি, ওই শপথে আমরা যেতে চাই না।

তিনি বলেন, এখানে কমিশন সদস্যরা আছেন, আপনারা একটা শপথও প্রস্তাব করেন আগামী সংসদের জন্য; যাতে এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না শপথও নেবেন। কারণ, চুপ্পুর অধীনে শপথ নেওয়ার জন্য ২৪০০ লোক জীবন দেয় নাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ২৫০ বিলিয়ন ডলার লুটপাটের টকশো হয় না, হাসের মাংস নিয়ে হয়: ফুয়াদ

আপডেট সময় ১২:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫