ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ ও ছবিতে গণজুতা নিক্ষেপ করার ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

এবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ ও সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ জাদুঘরের সামনে তার কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করবে সংগঠনটি। ২৪ জুলাই ফেসবুকের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

এর আগে এক টকশোতে ফজলুর দাবি করেন, যারা ৫ আগস্ট ঘটিয়েছে, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম। তিনি বলেন, ‘সার্জিস আলমরা যারা এর অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা—আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব।

একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, ‘আমি তাদের আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব। মানুষ বুঝে গেছে, এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা-পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে যেকোনোভাবে কনভেন্স করে। নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সিট পেয়ে ক্ষমতায় আসবে আল্লাহর রহমতে।’

‘কিন্তু যারা ৫ আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম’ মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের যে অগ্রগামী শক্তি হলো, তা ইসলামী ছাত্রশিবির। যাকে সার্জিস আলমরা যারা এটার অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা—আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব।’

এদিকে ফজলুর রহমান বলেন, ‘সেই আল বদর, আল শামস, জামায়াতে ইসলাম—আমরা মনে করেছিলাম ৫৪ বছরে তাদের পূর্বপুরুষের গ্লানি তারা ভুলে গেছে। কিন্তু না, আরও দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে। যে কারণে এই যে ৫৪ বছর আজকে আমি বলতে চাই, তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ ও ছবিতে গণজুতা নিক্ষেপ করার ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আপডেট সময় ০২:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫