ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে: ডা. মাহমুদা মিতু চলে গেলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় আনন্দের হাওয়া, ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ ৩ দিনের উত্তেজনার পর হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, দোহায় বৈঠক মঙ্গলবার তিন দিনের উত্তেজনার পর থামছে সংঘাত, মঙ্গলবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’ আসিফ মাহমুদ আমাকে সরকার গঠনের দায়িত্ব নিতে রাজি করিয়েছিলেন: ড. ইউনূস ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫০০ ভেনেজুয়েলা ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান নিহত

নিজেকে সিংহ দাবি করে মোদিকে শিয়াল বললেন থালাপতি বিজয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

এবার তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ে এক বিশাল জনসভায় দেওয়া তার বক্তব্যে উঠে এসেছে এমন কিছু মন্তব্য যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে বিজয়ের ‘হুঙ্কার’ এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে।

বিজয় বলেন, ‘সিংহ সবসময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই থাকে।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে বিজয় পরোক্ষভাবে প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত করেছেন এবং নিজের জনপ্রিয়তা ও নেতৃত্বের আত্মবিশ্বাস স্পষ্ট করে তুলেছেন।

এছাড়া তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের নির্বাচনে তার দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে) কারো সঙ্গে জোটে যাবে না। বিজয়ের ভাষায়, ‘আমাদের একমাত্র আদর্শিক শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো সুবিধাভোগীদের দল নয়। তেমন কারো সঙ্গে আমরা জোটবদ্ধ হবো না।’

বিজয়ের এই স্পষ্ট অবস্থান এবং আত্মবিশ্বাসী ভাষণ তার রাজনীতিতে প্রবেশের মাত্র প্রথম ধাপ হলেও অনেকেই বলছেন, তিনি একটি শক্তিশালী তৃতীয় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেন। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে এই মন্তব্য কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে এখনই নিশ্চিতভাবে বলা যায়, থালাপতি বিজয় তার ‘সিংহ-গর্জনে’ দেশের রাজনীতিতে বড় চর্চার বিষয় হয়ে উঠেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে: ডা. মাহমুদা মিতু

নিজেকে সিংহ দাবি করে মোদিকে শিয়াল বললেন থালাপতি বিজয়

আপডেট সময় ০৩:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫