ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ

এটি কি আমার বাপের টাকায় করা, তাহলে ফলকে কেন আমার নাম থাকবে: সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৮৯৭ বার পড়া হয়েছে

এবার গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়ক আজ রবিবার সকালে ফিতা কেটে উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এর আগে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়ে মঞ্চের বাম পাশে স্থাপিত ফলক উন্মোচন করতে যান। সেখানে গিয়ে তিনি লাল মকমলের কাপড়ে ঢাকা শ্বেত পাথরে কালো কালি দিয়ে উদ্বোধক হিসেবে তার নিজের নাম লেখা দেখতে পান। এতে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন।

তিনি বলতে থাকেন, ‘এটি কি আমার বাপের টাকায় করা, তাহলে ফলকে কেন আমার নাম থাকবে। তিনি ফলক দ্রুত ফলক পরিবর্তন করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।’

পরে তিনি টুলপ্লাজায় গিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন এবং নির্ধারিত টোল দিয়ে তিনি সড়ক অতিক্রম করেন। তিনি আর ফলক উন্মোচন করেননি। এ ঘটনার কিছু সময়ের মধ্যেই উপদেষ্টার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর আগে সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া টোলপ্লাজা সংলগ্ন এলাকায় রাস্তার উপরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী

এটি কি আমার বাপের টাকায় করা, তাহলে ফলকে কেন আমার নাম থাকবে: সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

আপডেট সময় ০৪:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫