ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প স্বপ্নে জীবিত দেখার দাবি: দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক প্রিয় দল হেরে গেলে মন খারাপ? হতাশা কাটানোর ৭ কার্যকর উপায়

বাংলাদেশের এলডিসি মর্যাদা উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চাইছেন প্রফেসর ইউনূস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) বাংলাদেশের জন্য একটি মসৃণ রূপান্তর নিশ্চিত করার জন্য তার পূর্ণ সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

প্রফেসর ইউনূস নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ৮০তম সাধারণ পরিষদের সাইডলাইনে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকের সময় এই বিষয়টি উত্থাপন করেন।

তিনি আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বিশ্ব বাণিজ্য সংগঠনের মহাপরিচালককে ভূমিকা রাখার অনুরোধ জানান। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক তার সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ ২০২৬ সালের শেষের দিকে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করবে বলে আশা করা হচ্ছে।

তাদের আলোচনা দীর্ঘ প্রত্যাশিত ডব্লিউটিও সংস্কার এবং বর্তমান বৈশ্বিক বাণিজ্য চ্যালেঞ্জগুলো সম্পর্কেও ছিল।

জবাবে ড. ওকোনজো-ইওয়েলা জোর দিয়ে বলেন, ‘ব্যাপক উদ্বেগ সত্ত্বেও বিশ্বব্যাপী বাণিজ্য স্থিতিস্থাপক রয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রায় ৭৫ শতাংশ এখনও বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম দ্বারা পরিচালিত হয়।’

ডব্লিউটিও প্রধান জেনেভাভিত্তিক সংস্থার মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার এগিয়ে নিতে বাংলাদেশের সমর্থন কামনা করেন। তিনি বলেন, ‘ডব্লিউটিওকে অবশ্যই সংস্কার করতে হবে। আমি আপনার সক্রিয় সম্পৃক্ততা চাই। আমি এখানে আপনাদের নেতৃত্ব চাই।’

প্রফেসর ইউনূস ডব্লিউটিওর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, ‘দ্রুত বিকশিত বৈশ্বিক বাণিজ্য পরিবেশে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংস্থাটিকে অবশ্যই মানিয়ে নিতে হবে।’ তিনি ‘চ্যালেঞ্জ গ্রহণ করার সময় এসেছে’ উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ অর্থবহ পরিবর্তনের সমর্থনে সোচ্চার হতে প্রস্তুত।’

সভায় আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো

বাংলাদেশের এলডিসি মর্যাদা উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চাইছেন প্রফেসর ইউনূস

আপডেট সময় ০১:১৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫