ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৫৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের উদ্দেশে কিছু নেতাকর্মী বাজে স্লোগান দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “প্রফেসর ইউনূস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন। লিখে রাখতে পারেন।”

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে গিয়েছিলেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা। তাদের মধ্যে রয়েছেন:

  • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

  • জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

  • এনসিপির সদস্যসচিব আখতার হোসেন

  • যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা

আখতার হোসনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। আটক ব্যক্তির নাম মিজানুর রহমান। নিউইয়র্ক আওয়ামী লীগের একাধিক সূত্র অনুযায়ী, তিনি যুবলীগের সদস্য এবং তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগও রয়েছে।

ঘটনা ঘটে ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে, জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে মিজানুরকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউনূস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন

আপডেট সময় ১২:১৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫