ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ ‘অভিমানী’ মাজারের সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে: আরাঘচি যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেল ইরান রাখালবালক থেকে ইরানের বিশ্বকাপের নায়ক আলিরেজা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার ফিলিস্তিনি-ইসরায়েলি পতাকার কিপ্পা পরে আবারও আলোচনায় ব্রিটিশ লেখক সিনক্লেয়ার সতীর্থরাই বলছেন, আমরা রোনালদোকে বল পাস দিতে বাধ্য নই সর্বোচ্চ টাকা পাচারের জন্য ড. ইউনূস ডাবল নোবেলের দাবিদার: রনি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

মহাসচিব ইউনুছ আহমাদ: জুলাইয়ের শহীদদের রক্তের স্বার্থকতা পেতে পিআর পদ্ধতি জরুরি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত ফ্যাসিস্ট তৈরি করেছিল। জুলাই অভ্যুত্থানের পরে আমরা সেই বন্দোবস্ত বহাল রাখতে পারি না। তাহলে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। তাই পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত বাতিল করতেই হবে। আর সেজন্য প্রথম ও জরুরি পদক্ষেপ হলো পিআর পদ্ধতির নির্বাচন। পিআর হলেই ভোটে নয়-ছয় করে কেউ সংসদের অসীম ক্ষমতার মালিকও হতে পারবে না, সংবিধান কাটা-ছেড়া করে স্বৈরতন্ত্রও প্রতিষ্ঠা করতে পারবে না।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে দলের মহাসচিব বলেন, এত রক্তের নজরানায় কেনা জুলাই অভ্যুত্থানের সনদের আইনি ভিত্তির জন্য এবং গণহত্যাকারীর বিচারের জন্য আবারও রাজপথে মিছিল করতে হবে, আন্দোলন করতে হবে তা আমরা কল্পনাও করতে পারি নাই। কিন্তু এই সরকারের অদূরদর্শী চিন্তা ও আপোষকামী মনোভাবের কারণে আমাদের সেই পথে হাঁটতে।

অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, এগুলো কোন রাজনীতি না, কোন দলের বিপক্ষে অবস্থান না বরং এগুলো জনতার দাবি। জনতার এই দাবি নিয়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশের সকল জেলা ও উপজেলায় গণমিছিল করবে। আমরা আশা করি, সরকারের বোধোদয় হবে এবং জুলাইয়ের রক্ত স্বার্থকতা পাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ

মহাসচিব ইউনুছ আহমাদ: জুলাইয়ের শহীদদের রক্তের স্বার্থকতা পেতে পিআর পদ্ধতি জরুরি

আপডেট সময় ০১:৩৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫