ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে

রাজধানীতে অভিযান: মহিলা আ. লীগ নেত্রী লিমু ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বনশ্রী ও বনানী এলাকায় অভিযান চালিয়ে বরগুনার আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুশরাত জাহান লিমু ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাহাবুবুল ইসলাম মাহবুবকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর শ্যামলী, রমনা, বনশ্রী, বনানী, লালবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবির কয়েকটি টিম পৃথকভাবে অভিযান পরিচালনা করে।

ওই সময় নাশকতার পরিকল্পনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা ও দলীয় কর্মকাণ্ডে বিশৃঙ্খলার অভিযোগে বনশ্রীর একটি বাসা থেকে আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র মো. মতিয়ার রহমানের স্ত্রী এবং মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুসরাত জাহান লিমু এবং বনানীর একটি বাসা থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আ. লীগের সদস্য মো. মাহবুব ইসলাম মাহবুবকে গ্রেপ্তার করা হয়।

ডিবির বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ বনশ্রীর একটি বাসা থেকে নুসরাত জাহান লিমা ও বনানীর একটি বাসা থেকে মাহবুবুল ইসলাম মাহবুবকে গ্রেপ্তার করে।

অভিযান পরিচালনা করা ডিবি কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মোহাম্মদ তানভীর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজধানীতে অভিযান: মহিলা আ. লীগ নেত্রী লিমু ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫