ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

বাংলাদেশে রপ্তানির জন্য ১ লাখ টন চাল কিনতে টেন্ডার আহ্বান টিসিপির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) বাংলাদেশে সরবরাহের জন্য ১ লাখ টন চাল কেনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। সোমবার এ তথ্য প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন

প্রতিবেদনে বলা হয়, গত ২০ নভেম্বর জারি করা টেন্ডার অনুসারে মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর বেলা ১১টা ৩০ মিনিট

দরপত্রে উল্লেখ করা হয়েছে, করাচি বন্দর দিয়ে ‘ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রপ্তানির জন্য’ লম্বা দানার সাদা চাল (IRRI-6) কেনা হবে। কোম্পানি, অংশীদারিত্ব প্রতিষ্ঠান এবং একক মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান থেকে পৃথক সিল করা দরপত্র আহ্বান করা হয়েছে।

সরবরাহযোগ্য চাল অবশ্যই পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ ফসলের মজুদ থেকে হতে হবে এবং চালের মধ্যে কোনো অপ্রীতিকর গন্ধ, ছত্রাক, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড় বা আক্রান্ত দানা থাকা যাবে না—মানুষের খাদ্য হিসেবে উপযোগী হওয়া বাধ্যতামূলক।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও বাংলাদেশ সরকার-টু-সরকার (G2G) চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো ৫০ হাজার টন চাল আমদানির মাধ্যমে সরাসরি বাণিজ্য শুরু করে।

২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামাবাদ–ঢাকা সম্পর্কের উন্নতি হয়েছে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাও বৃদ্ধি পেয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে রপ্তানির জন্য ১ লাখ টন চাল কিনতে টেন্ডার আহ্বান টিসিপির

আপডেট সময় ০৭:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫