ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

এবার সৌদি আরবে ভূমিকম্প, কাঁপল ইরাকও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

এবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানায়, শনিবার জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পন রেকর্ড করে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুকের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৪। উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম আগ্নেয় লাভা ক্ষেত্র হিসেবে পরিচিত।

এ সময় এসজিএস ইরাকেও এক শক্তিশালী কম্পন রেকর্ড করে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯। তবে এখন পর্যন্ত দুটি দেশ থেকেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা নিয়ে মিছিল: কারণ কী?

এবার সৌদি আরবে ভূমিকম্প, কাঁপল ইরাকও

আপডেট সময় ১১:১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫