ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বাড়াতে যুক্ত হলো জাপানের ৫ পেট্রোল বোট তিন সন্তান রেখে মসজিদের ইমামের সঙ্গে গৃহবধূর চলে যাওয়ার অভিযোগ এবার সমালোচনার কড়া জবাব দিলেন আনচেলত্তি: ‘আমি জিনিয়াসও নই, আবার স্টুপিডও নই’ শেষ ষোলোর আগে দুশ্চিন্তায় ব্রাজিল ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি এল নিনোর প্রভাব বাড়ছে, সতর্কবার্তা জাতিসংঘের ৩ হাজার ই’য়া’বা’স’হ রাঙামাটিতে গণ অধিকার পরিষদের নেতা গ্রেপ্তার আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় জবাব দিলেন স্কালোনি নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কে? কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় চার শিক্ষার্থীকে শোকজ

যুক্তরাষ্ট্রের ভিসা না পেয়ে নিজেকেই শেষ করে দিলেন নারী চিকিৎসক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৬৫৩ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের পর প্রত্যাখ্যাত হয়ে তীব্র হতাশায় ভুগছিলেন ৩৮ বছর বয়সী এক নারী চিকিৎসক। তীব্র মানসিক যন্ত্রণা আর সইতে না পেরে শেষ পর্যন্ত ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার পথই বেছে নিলেন তিনি। তার মরদেহ উদ্ধারের সময় এ সংক্রান্ত একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। এই মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। আত্মহত্যা করা ওই নারী চিকিৎসকের নাম রোহিনি বলে জানা গেছে। আজ সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, গত শনিবার আত্মহত্যার এই ঘটনাটি প্রকাশ্যে আসে। রোহিনি পরিবারের সদস্যরা অন্য এলাকায় থাকেন। দীর্ঘক্ষণ দরজায় নক করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় পান তারা। মূলত, সাড়াশব্দ না পাওয়ার বিষয়টি গৃহকর্মী প্রথমে লক্ষ্য করেন। তিনি ডাক্তার রোহিনির দরজায় বারবার নক করেও কোনও সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে তিনি ঘুমের ওষুধের অতিরিক্ত ডোজ নিয়েছেন বা নিজেই কোনো ওষুধ ইনজেকশন দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এদিকে ওই নারী চিকিৎসকের বাড়ি থেকে যে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, সেখানে তিনি হতাশার কথা উল্লেখ করেন এবং সেখানে মার্কিন ভিসা প্রত্যাখ্যানের কথাও লেখা ছিল। রোহিনির মা লক্ষ্মী জানান, তার মেয়ে চাকরি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু, ভিসা না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

এদিকে হায়দরাবাদের পদ্মা রাও নগরে থাকতেন রোহিনি। ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা ছিল তার। রোহিনির মা জানান, তিনি মেয়েকে ভারতেই থেকে চিকিৎসাসেবায় যুক্ত হতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, রোহিনি যুক্তরাষ্ট্রে রোগীর সংখ্যা কম, আয়ের সুযোগ বেশি— এ যুক্তি দেখিয়ে সেখানে যেতে চাইতেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বাড়াতে যুক্ত হলো জাপানের ৫ পেট্রোল বোট

যুক্তরাষ্ট্রের ভিসা না পেয়ে নিজেকেই শেষ করে দিলেন নারী চিকিৎসক

আপডেট সময় ০৩:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫